বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি
শিশু মাহি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৪:০৪
বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে মেতে থাকার কথা দুরন্ত শৈশবে, সেই বয়সে নুসরাত জাহান মাহি লড়ছে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে। ছোট্ট এই শিশুটির শরীরে দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছে তার শৈশবের চঞ্চলতা।
বর্তমানে মাহি ঢাকার পিজি হাসপাতাল নামে পরিচিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও অনকোলজি বিভাগে (১৫ তলা, ওয়ার্ড নং-১৫১১, বেড- এফপি-৪০) চিকিৎসাধীন। চরম আর্থিক সংকটের কারণে বর্তমানে তার চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মাহির বাবা মোহাম্মদ মিন্টু ইসলাম পেশায় একজন অটোচালক। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে ক্যান্সারের মতো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার দীর্ঘমেয়াদি খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
চিকিৎসার অর্থের অভাবে যেন থমকে না যায় ফুটফুটে মাহির জীবন। সামান্য সহযোগিতাই পারে এই ছোট্ট শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।
মাহির চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার বাবার নম্বরে– ০১৭৯৯-১৮৪৬০০ (বিকাশ ও নগদ)। সংবাদ বিজ্ঞপ্তি।