বাঁচানো গেল না ক্যান্সার আক্রান্ত শিশু মাহিকে
শিশু মাহি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:৫৯
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছর বয়সী শিশু মাহিকে আর বাঁচানো গেল না। বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর বুধবার বিকেলে মারা যায় শিশুটি।
এর আগে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন ছিল সে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশুটির পরিবার জানায়, মাহির চিকিৎসকরা তার চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি।
মাহির চিকিৎসা ব্যয় মেটাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে আর্থিক সহযোগিতা চেয়ে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে মাহির বাবা মিন্টু ইসলাম বলেন, সংবাদ প্রচারের পর অনেকেই আমাদেরকে সহযোগিতা করেন। যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
মাহির বিদেহী আত্মার জন্য সকলের দোয়া চেয়েছে তার পরিবার।
- বিষয় :
- শিশু
- শিশুর মৃত্যু