ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হলেন সাংবাদিক ফরিদ হোসেন

ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হলেন সাংবাদিক ফরিদ হোসেন
×

সাংবাদিক ফরিদ হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৬

ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক ফরিদ হোসেন। সাংবাদিকতায় পাঁচ দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে রাজনীতি, কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে কাজ করেছেন তিনি।

ফরিদ হোসেন নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া টাইম ম্যাগাজিন ও কলকাতাভিত্তিক দ্য টেলিগ্রাফসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন তিনি।

ফরিদ হোসেনের ঢাকা ফ্ল্যাশে যোগ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং এডিটর জয়ন্ত কর্মকার বলেন, ‘তার মতো একজন অভিজ্ঞ সাংবাদিককে আমাদের সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান রয়েছে। তার সমৃদ্ধ অভিজ্ঞতা ঢাকা ফ্ল্যাশকে আরও পেশাদার, ভবিষ্যতমুখী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের উপযোগী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জয়ন্ত কর্মকার আরও বলেন, ‘আমাদের একটি সুস্পষ্ট ডিজিটাল মিশন রয়েছে। ফরিদ হোসেনের অন্তর্ভুক্তি সেই লক্ষ্য ও স্বপ্নকে আরও শক্তিশালী করবে। পাঠক, দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য খেলাধুলা, রাজনীতি, আন্তর্জাতিক বিষয়াবলি ও বিনোদনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্বাসযোগ্য তথ্য, বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে আমরা কাজ করছি।’

জাতীয় প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদ হোসেন দীর্ঘ সাংবাদিকতা জীবনে বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কাভার করেছেন। তার অভিজ্ঞতা ও সাংবাদিকতার দক্ষতা ঢাকা ফ্ল্যাশের সংবাদ, বিশ্লেষণ ও ডিজিটাল কনটেন্টের মান আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×