ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আরও ১০ সংসদীয় কমিটি, সভাপতি পদে নেই বিরোধী দল

আরও ১০ সংসদীয় কমিটি, সভাপতি পদে নেই বিরোধী দল
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২০

জাতীয় সংসদে স্থায়ী কমিটির আরও ১০টি গঠন ও একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির কোনটিতে সভাপতি করা হয়নি বিরোধী দলের সদস্যদের। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের বদলে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করা হয়।

আজ রোববার জাতীয় সংসদে পৃথক পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। 
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ৩৯টি। সংসদ সম্পর্কিত ১১টি। এ পর্যন্ত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে ৩৬ টি। যার মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত ৩০টি। বাকী ৬টির মধ্যে শুধুমাত্র সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। 
আজ ঘোষিত ১০টি সংসদীয় কমিটির মধ্যে খাদ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবুল খায়ের ভূঁইয়াকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মুন্সী রফিকুল আলমকে; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ কে এম সেলিম রেজা হাবিব; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শামছুর রহমান শিমুল বিশ্বাস; নৌ-পরিবহন মন্ত্রণালয়ে জয়নুল আবদিন ফারুক; মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে খায়রুল কবির খোকন; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাহমুদা হাবীবা; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বরকত উল্লাহ বুলু; পাবর্ত‌্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে। 

এদিকে, কমিটি গঠনের তালিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নাম ছিল। এ কমিটি পরে গঠন করা হবে বলে স্পিকারকে জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আরও পড়ুন

×