ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
×

বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪২

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতের এই অনুদান তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই অনুদান তুলে দেওয়া হয়।

আইজিপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এ অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তিনি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন এবং আলতাফের এ আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্তির যোগ্য বলে উল্লেখ করেন।

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেন শাহাদাতবরণ করেন।

আরও পড়ুন

×