হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৭:১৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:২৪
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন। হামের উপসের্গ পাওয়া গেছে ১ হাজার ২৮০ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সন্দেহজনক হামে ১ হাজার ৩৬ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯৩ জন।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭০ হাজার ৪৭৩জন।
- বিষয় :
- হাম
- হামের উপসর্গ