ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সংবাদ সম্মেলেনে শ্রমমন্ত্রী

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড ডিসেম্বরের মধ্যে

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড ডিসেম্বরের মধ্যে
×
×

আরিফুল হক চৌধুরী

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:৪৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:৫৬

| প্রিন্ট সংস্করণ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম নভেম্বর থেকে শুরু হচ্ছে। ডিসেম্বরের মধ্যে এটি সম্পন্ন হবে। আশা করি, আগামী বছরের জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন মজুরির সুফল পাবেন। গতকাল শুক্রবার রাতে মিন্টো রোডে সরকারি বাসভবনে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখন থেকে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক।

শিল্পাঞ্চল এলাকার বাড়ির মালিকরা অযাচিতভাবে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মনে রাখবেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। শিল্প বাঁচলে দেশের মানুষ স্বনির্ভর হবে। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার।’

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শ্রমিকদের উদ্দেশে শ্রমিক নেত্রী মোশরেফা মিশু বলেন, কারও কথায় কান দিবেন না। আমরা সবাই মিলে সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। মন্ত্রীর সঙ্গে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনারা আমাদের ওপর বিশ্বাস ও আস্থা রাখবেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা কাজী রুহুল আমিন ও ফয়েজ আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×