ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরিবেশ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি

পরিবেশ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:২৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:৪৫

পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), সরকারি যানবাহন অধিদপ্তরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থায় শীর্ষ পদে রদবদল করা হয়েছে। আজ রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন। প্রেষণে তাঁকে এ পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. লুৎফুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলাম। প্রেষণে তাঁকে এ পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) নতুন পরিবহন কমিশনার হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন। আর বিএডিসির নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার রাজা মো. আব্দুল হাই। বিএডিসির বর্তমান চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

×