ইয়ালা শৃঙ্গ অভিযানে যাচ্ছেন তিন পর্বতারোহী
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পর্বতারোহণ বিষয়ক প্রশিক্ষক মীর সামসুল আলম বাবু, মহিউদ্দিন মাহি ও মারুফা হকসহ প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন-সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৮:৩০
হিমালয় পর্বতমালার ইয়ালা শৃঙ্গ জয়ে যাচ্ছেন বাংলাদেশের তিন পর্বতারোহী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে রোপফোর আউটডোর এডুকেশনের পতাকা হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২১ নভেম্বর শুরু হতে যাওয়া অভিযান শেষ হবে ৫ ডিসেম্বর।
সংবাদ সম্মেলনে বলা হয়, 'মিশন হিমালয়-২০১৯' কার্যক্রম বাংলাদেশের তরুণদের স্বাস্থ্যকর জীবনধারায় অনুপ্রাণিত করবে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশ পর্যটন করপোরেশনে অডিশনের মাধ্যমে সেরা তিনজনকে বাছাই করা হয়। প্রাথমিকভাবে ৬৮ জন অংশগ্রহণকারী থেকে বাছাই করা ২৫ জন বন বিভাগের অধীনে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে চার দিনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন। সেখান থেকে ১২ অক্টোবর পর্যটন করপোরেশনে নির্বাচিত সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পর্বতারোহণ বিষয়ক প্রশিক্ষক মীর সামসুল আলম বাবু, মহিউদ্দিন মাহি ও মারুফা হকসহ প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- হিমালয়
- পর্বতারোহী
