ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

রাবি শিক্ষার্থীকে মারধর করা সেই পুলিশ কনস্টেবল প্রত্যাহার

রাবি শিক্ষার্থীকে মারধর করা সেই পুলিশ কনস্টেবল প্রত্যাহার
×

ফাইল ছবি

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৯:৩৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধর করায় মো. নাদিম নামের সেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। 

শুক্রবার নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার দিনই নাদিমকে প্রত্যাহার করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হুমায়ন কবির নাহিদ। এ সময় গেটে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নাহিদকে দাঁড় করিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। 

পুলিশকে দেখানো কাগজে নাহিদের বড় ভাইয়ের নাম থাকায় তাকে থানায় নেওয়ার আদেশ দেন মতিহার জোনের সহকারী কমিশনার মাসুদ রানা। এ সময় ওই কনস্টেবলের সঙ্গে নাহিদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নাহিদকে মারধর করে ও টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর বেশ কয়েক শিক্ষার্থী গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ এবং বিক্ষোভ করেন। পরে নাহিদকে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন

×