ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাম তার 'পেঁয়াজ নদী'

নাম তার 'পেঁয়াজ নদী'
×

অনিয়ন রিভার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৩:৪৪

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে প্রবাহিত একটি নদী হচ্ছে 'অনিয়ন রিভার', বাংলায় যার নাম দাঁড়ায় 'পেঁয়াজ নদী'। ৫৯ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ নদীটি ট্রাউট মাছের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত।

এই নদীর একটি ছবি ফেসবুকে দিয়েছেন নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। সঙ্গে তিনি লিখেছেন, "এর নাম 'পেঁয়াজ নদী'। স্থানীয়ভাবে 'অনিয়ন রিভার'। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে প্রবাহিত।"

নদীটির নামকরণ প্রসঙ্গে তিনি লিখেছেন, "এমন নামের কারণ নদীটির দুই তীরে প্রচুর বন্য পেঁয়াজ (অলিউম ট্রাইকোসিকাম) জন্মে।"

দেশে সাম্প্রতিক পেঁয়াজ সংকটের প্রতি ইঙ্গিত করে শেখ রোকন স্ট্যাটাসে আরও লিখেছেন, "একসময় ভারতীয় উপমহাদেশেও বন্য পেঁয়াজ জন্মাতো, নদীতীরের দোআঁশ মাটিতে। এখনও গঙ্গা ও ব্রহ্মপুত্রের 'দোয়াব' পেঁয়াজ চাষের জন্য উৎকৃষ্ট। যে কারণে পাবনায় এর উৎপাদন সবচেয়ে বেশি। নদীগুলোর আদিরূপ ধরে রাখতে পারলে নদীও ভালো থাকতো মাগনা পেঁয়াজও মিলতো!"

আরও পড়ুন

×