ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আরও দুই মামলায় জামিন, সাংবাদিক কাজলের মুক্তিতে বাধা নেই

আরও দুই মামলায় জামিন, সাংবাদিক কাজলের মুক্তিতে বাধা নেই
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০১:৪৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ০১:৫৩

ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজল।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচার মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। সাংবাদিক কাজলের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

সাংবাদিকদের তিনি বলেন, সাংবাদিক শফিক ইসলাম কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে থাকা তিন মামলায়ই তিনি জামিন পেলেন। এখন তার কারামুক্তিতে বাধা নেই।

এর আগে গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হহাইকোর্ট থেকে জামিন পান সাংবাদিক কাজল।


আরও পড়ুন

×