ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রিকশাচালককে ইটের আঘাতে হত্যা, অভিযুক্তকে পিটুনি

রিকশাচালককে  ইটের আঘাতে হত্যা,  অভিযুক্তকে পিটুনি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর ডেমরায় মাথায় ইট দিয়ে আঘাত করে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কামারভোগ এলাকার ৪ নম্বর গেট মসজিদের পিছনে এই ঘটনা ঘটে। পরে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে রনি নামে এক যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা সমকালকে বলেন, নিহত দেলোয়ার হোসেন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি এবং তাঁকে হত্যায় অভিযুক্ত রনি পরস্পরের পরিচিত। দুজনই 
মাদকাসক্ত ছিলেন। রনির কাছে ১৫০ টাকা পেতেন দেলোয়ার। সেই পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
স্থানীয়দের গণপিটুনিতে রনি আহত হয়েছেন। সুস্থ হলে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। 

ডেমরার কামারভোগ এলাকায় স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে থাকতেন দেলোয়ার। তাঁর মেয়ে লামিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রনি নামে 
এক যুবক মোবাইল ফোনে কল করে দেলোয়ারকে বাসা থেকে ডেকে নেন। পরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি লামিয়া।
পুলিশ জানায়, মাদক কেনার সময় বাকি রাখা টাকা চাওয়া নিয়েই বিরোধের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। 

আরও পড়ুন

×