টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন ড. আলীমুজ্জামান
অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৬:১৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৬:২৬
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ পদের দায়িত্ব পালন করবেন।
বুধবার বুটেক্সের এক অফিস আদেশে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ভাতা এবং পদ সংশ্নিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।
বুটেক্সের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসা বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চাকরি থেকে অবসর গ্রহণ করবেন।
- বিষয় :
- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়