কমিউনিটি রেডিও'র কৃষিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৫:২৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০৫:২৯
কৃষিবিষয়ক অনুষ্ঠানে কমিউনিটি রেডি’র সম্প্রচারকারীদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) উদ্যোগে ও এক্সেস এগ্রিকালচারের সহায়তায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঢাকায় ওয়াইডব্লিউসিএ-তে এ প্রশিক্ষণে অডিও-ভিডিও তথ্য ভাণ্ডার ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে দেশের ১৮টি কমিউনিটি রেডিও থেকে ১৮ জন কৃষিবিষয়ক অনুষ্ঠানের প্রযোজক অংশ নেন। এ সময় কৃষিবিষয়ক অনুষ্ঠান তৈরির কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কর্মশালা পরিচালনা করেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কো-ফাউন্ডার এবং ডিরেক্টর ড. পল ভ্যান মেলে, এক্সেস এগ্রিকালচারের সাউথ এশিয়ার রিজিওনাল কো-অর্ডিনেটর ড. আহমাদ সালাহ্উদ্দীন, এক্সেস এগ্রিকালচারের ফার্মারস্ নলেজ প্ল্যাটফরম এর প্রোগ্রাম লিডার ইভানা রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএনএনআরসি’র সমন্বয়কারী তামান্না রহমান।
- বিষয় :
- কমিউনিটি রেডি
- বিএনএনআরসি