ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষায় নকলের দায়ে ইবির ১০ শিক্ষার্থীর সাজা

পরীক্ষায় নকলের দায়ে ইবির ১০ শিক্ষার্থীর সাজা
×

ফাইল ছবি

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৮:০৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ও ইয়ারের চূড়ান্ত পরীক্ষায় নকল করার দায়ে ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা শৃঙ্খলা কমিটির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ২৪৮তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয় বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, পরীক্ষায় নকল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে লোকপ্রশাসন বিভাগের মং সিং ওয়াং মারমার তৃতীয় বর্ষের সব কোর্সের পরীক্ষা, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের মুন্নাফ আলী, একই বিভাগের ও শিক্ষাবর্ষের রাশেদ পারভেজ এবং পরিসংখ্যান বিভাগের ফাহমিদা আক্তার নিশীর প্রথম সেমিস্টারের সব কোর্সের পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের প্রীতম মজুমদারের ৪০৬নং কোর্সের এবং একই বিভাগের তৃতীয় বর্ষের নাজমুল হুদার ৩০৩নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। 

এদিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের সিহাব আহমেদ তুহিনের বিরুদ্ধে নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০১নং কোর্সের এবং একই বিভাগের ফিরোজ আহমেদের ৩০১নং কোর্স ও মোহাম্মদ আলী হোসাইনের ৪০১নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা অন্তরা চৌধুরীর ২০৬নং কোর্সের পরীক্ষা বাতিল করেছে প্রশাসন।

উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী সাংবাদিকদের বলেন, যে কোনো অনিয়মের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। স্নাতক পর্যায়ে এসে নকল করা বা চেষ্টা করাটা কোনোভাবে কাম্য নয়। তাই নিয়ম অনুযায়ী তাদের সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×