চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১ | ০২:১৮
সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনে বন্দরের উন্নয়নে তহবিলের বিধানের কথা বলা হয়েছে। এছাড়া ১ মাস থেকে ১ বছরের দণ্ড ও জরিমানা ১ থেকে ৫ লাখ টাকার বিধান রাখা হয়েছে। আইনে বন্দর এলাকায় কেউ দূষণ করলে সর্ব্বোচ ১ বছরের দণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে অথরাইজড ক্যাপিটাল ছিল ১ কোটি টাকা। নতুন আইনে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। আইন লঙ্ঘন করলে ৬ মাস থেকে ২ বছর দণ্ডের বিধান রাখা হয়েছে।
