ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারত সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রীও

ভারত সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রীও
×

স্বরাষ্ট্রমন্ত্রী -ফাইল ছবি

সমকাল প্রতিবেতক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। 

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নারিকত্ব সংশোধনী বিল পাসের পরদিন বৃহস্পতিবার দুই মন্ত্রীর ভারত সফর স্থগিতের সিদ্ধান্ত নেয় ঢাকা। 

ভারত সফরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্থান পরিদর্শনে মূখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে মেঘালয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, 'পরে সুবিধাজনক সময়ে ভারত সফরে যাবেন মন্ত্রী। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এ সফর হতে পারে।'

আরও পড়ুন

×