ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটকল শ্রমিকদের ১১ দফা মেনে নিন: ওয়ার্কার্স পার্টি

পাটকল শ্রমিকদের ১১ দফা মেনে নিন: ওয়ার্কার্স পার্টি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৪

দেশব্যাপী পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচিকে পূর্ণ সমর্থন করে তাদের ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ আহ্বান জানান। 

অনশনরত শত শত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে নেতারা বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে সংকটের সমাধান করতে হবে।

যশোরের জে জে আই জুট মিলসহ বিভিন্ন জুট মিলে আন্দোলনরত শ্রমিক নেতাদের টার্মিনেশন, সাসপেনশনসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপের নিন্দা জানিয়ে বিবৃতিতে তারা আরও বলেন, অবিলম্বে এসব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। যে কোনো ধরনের উসকানিমূলক তৎপরতা বন্ধ রাখতে হবে।

অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যুতে শ্রমিক ফ্রন্টের নিন্দা: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল পৃথক বিবৃতিতে অনশনরত প্লাটিনাম জুট মিলের ১নং ইউনিটের হোসিয়ান শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুতে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

নেতারা বলেন, সমস্যার স্থায়ী সমাধানে অনিচ্ছুক রাষ্ট্রের কর্তাব্যক্তিরাই এ মৃত্যুর জন্য দায়ী। অবিলম্বে অনশনরত শ্রমিকদের ১১ দফা মেনে নিয়ে নিহত শ্রমিকের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন

×