ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

মাইনরিটিদের জন্য কমিশন গঠন হবে: ড. গওহর রিজভী

মাইনরিটিদের জন্য কমিশন গঠন হবে: ড. গওহর রিজভী
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৩

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, সরকার সব সময় মাইনরিটিদের সঙ্গে রয়েছে। আদিবাসী ও দলিতদের আলাদাভাবে হিসেব করা হবে। তাই সরকার দ্রুতই মাইনরিটি কমিশন গঠন করতে উদ্যোগ নেবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মাইনরিটি রাইটস ফোরামের তৃতীয় জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা আইনও তৈরি করা হবে বলে আশ্বাস দেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, আমাদের দেশে দলিত নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি যেন না হয়, সেটি নিশ্চিত করা হবে। এই বিষয়ে আপনাদের আশ্বস্ত করছি। অধিকার কেউ কাউকে দেবে না, সবাইকে আদায় করে নিতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি রয়েছে। এর জন্য বৈষম্যবিরোধী আইন দরকার।

মাইনরিটি রাইটস ফোরামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সভাপতি মুকুল রঞ্জন শিকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×