ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে অস্বীকৃতি জানাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সংস্থাটি তার সুচিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, আগে থেকেই নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি হয়েছে আটকের পর। দুর্নীতি মামলায় দণ্ডিত ৭৪ বছর বয়সী খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। গত ১ এপ্রিল থেকে তিনি হাসপাতালে রয়েছেন, যেখানে তার চিকিৎসা চলছে। তবে উদ্বেগ রয়েছে যে, সেখানে তার যথাযথ চিকিৎসা হচ্ছে না। তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতিও সম্মান দেখানো হচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, অ্যামনেস্টি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণের নূ্যনতম মানদণ্ডের নিয়ম বা স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস (যা নেলসন ম্যান্ডেলা রুলস নামে পরিচিত) অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা সুবিধা দেওয়া এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি সম্মান দেওয়ার আহবান জানাচ্ছে।

খালেদা জিয়ার পরিবারের সদস্যরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বলেছেন, বিএনপি নেত্রীর অনুরোধ সত্ত্বেও তার মেডিকেল রেকর্ডস দিতে রাজি হয়নি সরকার। অ্যামনেস্টি বলেছে, এটা গভীর উদ্বেগের এবং বন্দিদের সঙ্গে জাতিসংঘের বেঁধে দেওয়া নূ্যনতম মানদণ্ডের পরিপন্থি।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়, খালেদা জিয়ার মামলার সঠিক শুনানি নিয়েও উদ্বেগ আছে। যেমন চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বয়স, শারীরিক অবস্থাসহ কিছু বিষয় বিবেচনা করে হাইকোর্ট জামিন দিলেও আপিল বিভাগ তার আইনজীবীদের বক্তব্য না শুনেই তা স্থগিত করে দেন। এটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

আরও পড়ুন

×