আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন শেষে আজ স্যার আবেদের দাফন
স্যার ফজলে হাসান আবেদ -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ২০:৪৯
পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে নিবেদিত ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আজ রোববার চিরনিদ্রায় শায়িত হবেন। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হবে আর্মি স্টেডিয়ামে। এরপর সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।
ব্রাকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যার ফজলে হাসান আবেদের স্মরণে রোববার বেলা দুইটা থেকে মহাখালীস্থ প্রধান কার্যালয় ব্র্যাক সেন্টারে একটি শোকবই খোলা হবে। এছাড়া আড়ং, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সোমবার এবং সারাদেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শোকবই থাকবে ৩০ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।
স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- বিষয় :
- স্যার ফজলে হাসান আবেদ
- ব্র্যাক
