আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ফাজলী ইলাহী
অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলী ইলাহী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৬:৫১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৬:৫২
বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য্য রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের অনুমোদনে অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলী ইলাহী আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বুধবার যোগদান করেছেন।
প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস চ্যান্সেলর, বুয়েটের অধ্যাপক ও ইউনিডোর ফেলো ছিলেন।
ড. ফাজলী ইলাহী সেন্ট গ্রেগরি স্কুল, নটরডেম কলেজ, বুয়েটে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়
