ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পিএসসির সদস্য হলেন ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালা

পিএসসির সদস্য হলেন ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৮:৪৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ এবং অবসরপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন জানিয়ে গত মঙ্গলবার রাতে ও বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়।

অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ৪ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত ওই পদে বহাল থাকবেন ফয়েজ আহম্মদ। একইভাবে বিনয় কৃষ্ণ বালাকে ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সদস্যপদে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ সাদিক পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালাকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

আরও পড়ুন

×