ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বৃষ্টি হতে পারে

বৃষ্টি হতে পারে
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০১:১৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০১:২১

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক এবং সিলেটের শ্রীমঙ্গলে ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×