ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বইমেলায় সাদত আল মাহমুদের নতুন উপন্যাস ‘এক আনা মন’

বইমেলায় সাদত আল মাহমুদের নতুন উপন্যাস ‘এক আনা মন’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩৭

বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক সাদত আল মাহমুদের নতুন উপন্যাস ‘এক আনা মন’। ইতিহাসকে উপজীব্য করে বইটি লেখা হয়েছে। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নম্বর কাকলী প্রকাশের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।  

বইটি প্রসঙ্গে লেখক বলেন, ‘সব অতীত ইতিহাস নয়। আজকের ঘটে যাওয়া ঘটনাই আগামীকাল অতীত। তবে অতীত ইতিহাসের খাতায় আশ্রয় পাবে কিনা-সেটা ঘটনার গুরুত্বের ওপর নির্ভর করে। এ উপন্যাসে ব্রিটিশ শাসনামলের শেষ সময়কে বেছে নেওয়া হয়েছে। 

তিনি জানান, ইতিহাসের পাশাপাশি নর্তকীর মেয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী উচ্চবিত্ত পরিবারের সন্তানের প্রণয় ও পরিণাম স্থান পেয়েছে এ গল্পে। এ বইয়ের মধ্যে পাঠক ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিন্দু-মুসলমান দাঙ্গা, ভারত-পাকিস্তানের জন্মের সময়কালের কথাও খুঁজে পাবেন।

মেলা প্রাঙ্গণ ছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডট কমে।

আরও পড়ুন

×