বইমেলায় শারমিন রহমানের গল্পগ্রন্থ ‘কয়েদি নম্বর ৩৩২’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৮
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে শারমিন রহমানের গল্পগ্রন্থ ‘কয়েদি নম্বর ৩৩২।’ ১৪ টি গল্প নিয়ে সাজানো এ বইটির প্রকাশক পেন্সিল পাবলিকেশনস প্রকাশনী। এটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ।
গল্পকার নাহিদা নাহিদ বইটি প্রসঙ্গে বলেন, কয়েদি নম্বর ৩৩২ নিয়ে কথাসাহিত্যে শারমিন রহমানের নতুন যাত্রা। এ যাত্রা প্রতিশ্রুতির, সৃজনও মননের। পেশায় তিনি শিক্ষক। দৃষ্টির পারদে জমে থাকা সম্পর্কের সুর, যাপিত জীবনের ধুলো, কালি, আর দীর্ঘশ্বাসের জীবন ছেঁকে শব্দে-বুননে তিনি তুলে দেন আখ্যান।
বইটি প্রসঙ্গে লেখক শারমিন রহমান বলেন, ‘বইটি আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, স্বপ্নের বাস্তবায়ন। পাঠকরা পছন্দ করলেই আমার কষ্ট সার্থক হবে।’
বইটি মেলার ৩১৪ নম্বর স্টলে পাওয়া যাবে। মেলা প্রাঙ্গণ ছাড়াও এটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে।
- বিষয় :
- বইমেলা
