ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পড়ার বিষয়

এভিয়েশন ম্যানেজমেন্ট

এভিয়েশন ম্যানেজমেন্ট
×

ফাইল ছবি

জাবেদ ইকবাল

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৫৮

এইচএসসি পাসের পর সবার চিন্তা থাকে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি, সঙ্গে ভালো বিষয়ে পড়ে ভবিষ্যতে ভালো কিছু করা। তাদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পড়বে বিজনেসে, কেউ পড়বে ল’ নিয়ে। এ ছাড়া বিভিন্ন বিষয় তো থাকছেই। কিন্তু আমরা যদি গতানুগতিক বিষয়ে না পড়ে একটু যুগের চাহিদার দিকে লক্ষ্য করে নতুন বিষয়ে পড়ি তবে কেমন হয়? তা যদি হয় আবার চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চার। বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো তেমনি একটি বিষয়। এটি চার বছরের অনার্স কোর্স। এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে যে কেউ  বিমানবন্দর অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকিটিংসহ, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন। এখানে বিবিএর ৬০ ক্রেডিট পড়ানো হয় যা ব্যাংক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সব ধরনের চাকরি পেতে সুযোগ দেবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে, সেগুলোতে কাজ করার সুযোগ রয়েছে। তাই এখানে ক্যারিয়ার গড়ে তোলার এটাই আদর্শ সময়। 
ভর্তির যোগ্যতা: ব্যবসায় শিক্ষা, মানবিক অথবা বিজ্ঞান বিভাগ থেকে এ বছর বা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। এজন্য এইচএসসিতে  ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে। ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের এইচএসসিতে অ্যাকাউন্টিং/বিজনেস অর্গানিজশন অ্যান্ড ম্যানেজমেন্ট/অর্থনীতি/ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স/প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং/পরিসংখ্যানের মধ্যে যে কোনো একটি বিষয়ে ৩.০০ থাকতে হবে ৷ কলেজ অব এভিয়েশন টেকনোলজি থেকে পড়াশোনা করে নন্দিতার মতো অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানির বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে চাকরি করছেন।    বিস্তারিত জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে যোগাযোগ করা যাবে।  
যোগাযোগ: সেক্টর -১৬জে, রোড -১৩, প্লট -২২, উত্তরা, ঢাকা। 

আরও পড়ুন

×