ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিসিএস প্রিলিমিনারি

যেভাবে শুরু করবেন প্রস্তুতি

পর্ব-১

যেভাবে শুরু করবেন প্রস্তুতি
×

  এম. এ. মান্নান, বিসিএস (কৃষি) ক্যাডার

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১১:৪৯

অনেকের কাছেই সরকারি চাকরি মানেই সোনার হরিণ। সেই চাকরি পেতে হলে বিসিএসই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। বিসিএস একটি দীর্ঘমেয়াদি পরীক্ষা। তাই এখানে সফল হতে হলে যে জিনিস সবচেয়ে বেশি দরকার, তা হচ্ছে ধৈর্য। ধৈর্যের সঙ্গে নিয়মিত প্রস্তুতির জন্য আত্মবিশ্বাসী হতে শিখুন।

পরিশ্রম করলে আপনি সফল হবেন– এই বিশ্বাস রাখতে চেষ্টা করুন। প্রথমেই বিসিএস প্রিলিমিনারির সিলেবাসটি মনোযোগ সহকারে পড়ুন। সিলেবাস ধরে বিগত প্রশ্নগুলো পড়ে আপনি আপনার স্ট্রং জোন আর উইক জোন বের করুন। সিলেবাসের টপিক ধরে ধরে বিগত বছরের বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো অ্যানালাইসিস করুন এবং আপনি যে টপিকগুলো পড়েছেন, তার থেকে কী ধরনের প্রশ্ন আগের বিসিএসগুলোতে এসেছে, তা খেয়াল করুন।

বিসিএস সিলেবাসে এমন অনেক টপিক আছে, যা আপনি আগে থেকেই জানেন বা ধারণা আছে। আবার কিছু কিছু বিষয় আপনার জন্য একেবারেই নতুন। এই নতুন বিষয়গুলো থেকে নিজের মতো করে কিছু বিষয় নির্বাচন করে পড়া শুরু করে দিন। একটি অসাধারণ অলরাউন্ড প্রস্তুতি আপনাকে পৌঁছে দেবে আপনার অভীষ্ট লক্ষ্যে। আপনি হয়ে যাবেন বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন সদস্য। আর সে জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে রুটিন করে। মনে রাখতে হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই। বিসিএসের সিলেবাস বোঝা গুরুত্বপূর্ণ।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে পাস করা খুব বেশি কঠিন না। আপনাকে জানতে হবে কীভাবে পরিকল্পিতভাবে প্রস্তুতি শুরু করবেন। বিসিএস ক্যাডার হওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো।  পরীক্ষার  প্রস্তুতি যদি পরিকল্পনামাফিক হয়ে থাকে, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব।

 বিসিএস পরীক্ষা প্রস্তুতির প্রথম ধাপ প্রিলিমিনারি। কারণ, এখানে এসে আপনি জীবনে প্রথম অনেক বিষয়ের খুঁটিনাটি জানতে শুরু করেন। যেমন বাণিজ্য ও বিজ্ঞানের শিক্ষার্থীরা সংবিধান সম্পর্কে জানতে শুরু করেন। তাই এমন বিষয় আয়ত্ত করতে বেশি পরিশ্রম করতে ধৈর্যের সঙ্গে নিয়মিত প্রস্তুতির জন্য আত্মবিশ্বাসী হতে শিখুন।

l Noun, Adjective, Verb, Preposition, adverb, Conjunction থেকে প্রশ্ন আসবেই। এ অংশে আপনি অবশ্যই ৪-৫ নম্বরের প্রশ্ন পাবেন। Gerund ও Participle অংশে ২-৩ নম্বর বরাদ্দ থাকবে। Parts of Speech-এর পরিবর্তন, অর্থাৎ Noun থেকে Adjective, Adjective থেকে Adverb রূপান্তর শনাক্তকরণে ২-৩ নম্বর থাকবে।

lনম্বর পাওয়ার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভোকাবুলারি। Synonyms, Antonyms, One Word Substitutions, Idiom Phrases, Group Verbs, Misspelling অংশ থেকে ৬-৭ নম্বর অবশ্যই থাকবে। এ জন্য পড়ার কৌশল হচ্ছে বিগত বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন ও তার ব্যাখ্যার সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন চাকরির ভোকাবুলারি পড়ে নেওয়া। চাকরির ভোকাবুলারির জন্য বিভিন্ন বই বাজারে প্রচলিত।

l গ্রামার যেমন Condition, Narration, Voice, Right form of verbs, Transformation of Sentencesসহ প্রতিটি অংশ থেকে প্রশ্ন থাকে। গ্রামার রুলস অংশে এসএসসি ও এইচএসসি সমমানের প্রশ্ন থাকে। তাই যত্ন করে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রম উদাহরণগুলো পড়তে হবে।

l Article, Degree, Tag Question, Parallelism পরীক্ষায় সরাসরি না এলেও Pin point error ধরনের প্রশ্ন সমাধানে কাজে লাগে। তাই এসব বিষয় এড়িয়ে যাবেন না।

ইংরেজি সাহিত্যের ইতিহাস অনেক দীর্ঘ। এই বিষয়গুলো আমাদের সবার কাছেই মোটামুটি নতুন। ইংরেজি সাহিত্যের খুঁটিনাটি পড়তে গিয়ে অনেকেই সময় নষ্ট করেন। এ ক্ষেত্রে কিছুটা কৌশলী হয়ে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকের সাহিত্যকর্ম এবং কিছু কোটেশন শিখলে ১৫-তে অন্তত ১০-১২ নম্বর সহজেই পেতে পারেন। শুরুতেই আগের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ইংরেজি সাহিত্যের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এর পর বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

l ইংরেজি সাহিত্যের যুগ বিভাজন সম্পর্কে জানা আবশ্যক। এলিজাবেথীয় যুগ, রোমান্টিক যুগ, ভিক্টোরিয়ান যুগ ও আধুনিক যুগ থেকে বেশি প্রশ্ন আসে। তাই এ যুগগুলোর সাহিত্যিকদের সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। ইংরেজি সাহিত্যের কিংবদন্তি উইলিয়াম শেক্সপিয়রের সব সাহিত্যকর্ম বিস্তারিত পড়তে হবে। তাঁর বিখ্যাত সব ট্র্যাজেডি ও কমেডির চরিত্র ও কোটেশন ভালোমতো শিখতে হবে। তাঁর সাহিত্যকর্ম থেকে প্রতি বিসিএসেই একাধিক প্রশ্ন কমন পাওয়া যায়।

ইংরেজি সাহিত্যে কিছু পরিভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে ‘লিটারেরি টার্মস’ বলা হয়। এই পরিভাষাগুলো থেকে প্রতিনিয়তই প্রশ্ন আসে। এ ছাড়া বিখ্যাত লেখকদের উপাধি, ছদ্মনাম ও একই নামের একাধিক সাহিত্যকর্ম গুরুত্ব দিয়ে পড়তে হবে। 

l ইংরেজি সাহিত্যের বিভিন্ন পদক-পুরস্কার, বিভিন্ন দেশের জাতীয় কবি, প্রসিদ্ধ লেখকদের দেশ-পরিচয় সম্পর্কেও জেনে রাখতে পারেন।

l ইংরেজি পরীক্ষায় ভালো করার প্রধান শর্ত নিয়মিত ইংরেজি পত্রিকা পড়া। প্রতিদিন তিন থেকে চারটি সংবাদ পড়তে হবে। নতুন শব্দগুলো নোট করে বারবার রিভিশন দিতে হবে। কোনো সংবাদ খুব বেশি কঠিন মনে হলে মূলভাব বুঝে নিতে হবে। ইংরেজি পত্রিকার সম্পাদকীয়, উপসম্পাদকীয়, আন্তর্জাতিক, বাংলাদেশ, প্রথম ও শেষ পৃষ্ঠার সংবাদগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে।

আরও পড়ুন

×