ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিইউএফটিতে ভর্তি মেলা

বিইউএফটিতে  ভর্তি মেলা
×

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৫:৫৮ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৫:৫৯


বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ১৭ মে থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা। তুরাগস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৫০% ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফির ওপর সর্বোচ্চ ৭৫% স্কলারশিপ এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। উল্লেখ্য, ফল সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে সাতটি অনুষদের অধীনে ১৬টি প্রোগ্রাম, পাঁচটি সার্টিফিকেট কোর্স এবং তিনটি ডিপ্লোমা কোর্স চলবে। ভর্তি মেলায় শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ক্যারিয়ার কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ– বিইউএফটি (নিশাতনগর, তুরাগ, ঢাকা)। হেল্পলাইন: ০১৮১০০৬৩৩৫৫ ফোন : ০৯৬০৬৮০৮০৮০। 

 

আরও পড়ুন

×