ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জেসিআই ঢাকা ইউনাইটেড-এর প্রথম সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত

জেসিআই ঢাকা ইউনাইটেড-এর প্রথম সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৬:২০

জেসিআই ঢাকা ইউনাইটেড-এর প্রথম সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানে অবস্থিত সিক্স সিজনস্ হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

জেসিআই ঢাকা ইউনাইটেড এর লোকাল প্রেসিডেন্ট-২০২০ তাসনিম হক এবং জেসিআই বাংলাদেশ-এর পরিচালনা মেম্বাররা এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় তাসনিম হক সকল সদস্যদের উপস্থিতিতে এই প্রতিষ্ঠানের ২০২০ সালের সব কর্মকাণ্ড এবং বাৎসরিক বাজেট রিপোর্ট ন্যাশনাল বোর্ড মেম্বারদের কাছে পেশ করেন।

এ সময় জেসিআই ঢাকা ইউনাইটেড ও অন্যতম বৃহত্তম উন্নয়নমুলক সংস্থা ব্র্যাক-এর সাথে ‘আগামী প্রজন্ম: প্রতিরোধ ও প্রতিকার প্রজেক্ট’ শীর্ষক একটি চুক্তি সাক্ষর হয়। এর মাধ্যমে শিশু নির্যাতন নিয়ে মা, বাবা এবং স্কুল কর্তৃপক্ষ এর মাঝে সচেতনা সৃষ্টির লক্ষে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×