ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

১৩ ঘণ্টা ধরে এভাবেই পড়ে আছে ট্রাকটি

১৩ ঘণ্টা ধরে এভাবেই পড়ে আছে ট্রাকটি
×

সড়ক সংস্কারের জন্য করা গর্তে পড়ে আছে ট্রাকটি -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৪৬

রাজধানীর দৈনিক বাংলার মোড়ের কাছে সড়কে শনিবার রাত ১টা থেকে গর্তে পড়ে আছে একটি ট্রাক। দুর্ঘটনার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা হয়নি ট্রাকটি।

রাস্তার মাঝে এভাবে ট্রাক পড়ে থাকার কারণে দৈনিক বাংলা থেকে পল্টনমোড়ে যাওয়ার রাস্তা একপাশ বন্ধ। মতিঝিল থেকে পল্টনমুখী গাড়িগুলো দৈনিক বাংলা হয়ে ফকিরাপুল ঘুরে যাচ্ছে। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

এনাম আহমেদ নামে স্থানীয় এক হকার বলেন-  ট্রাকটি পাথর নিয়ে সিলেট থেকে এসেছে। গাবতলী যাওয়ার কথা৷ কিন্তু শনিবার রাত ১টার দিকে সেটি রাস্তা সংস্কারের জন্য খোঁড়া গর্তে পড়ে যায়৷ এরপর থেকে এভাবেই আছে সেটি।

আরও পড়ুন

×