ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

রাজধানীতে ২ কিশোরীকে ধর্ষণ

রাজধানীতে ২ কিশোরীকে ধর্ষণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৫৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৫৭

রাজধানীতে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হওয়া দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, রোববার রাত ১১টার দিকে ১৩ বছরের এক কিশোরীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।  খবর ইউএনবির

হাসপাতাল সূত্র জানায়, ওই দুই কিশোরী শনিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

পুলিশ ধর্ষণের এ ঘটনায় তিন অভিযুক্তকে আটক করলেও গণমাধ্যমকে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিবেদন অনুসারে, গত বছরে দেশে ১ হাজার ৫টি শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা গত বছরের চেয়ে ৭৬.০১ শতাংশ বেশি। ২০১৯ সালে প্রতি মাসে গড়ে ৮৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন।


আরও পড়ুন

×