পরিবহন নেতা এনায়েত উল্লার সম্পদের খোঁজ করছে দুদক
খন্দকার এনায়েত উল্লা- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১৮
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে চাঁদা আদায়সহ নামে বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
খন্দকার এনায়েত উল্লার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানা যায়, খন্দকার এনায়েত উল্লার বিরুদ্ধে রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ নামে বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত ২৯ জানুয়ারি বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপপরিচালক নুরুল হুদা।
- বিষয় :
- খন্দকার এনায়েত উল্লা
- পরিবহন নেতা
- দুদক
