সমকালের সঙ্গে যুক্ত হলো রেডিও একাত্তর
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, রেডিও একাত্তর ৯৮.৪ এফএমের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ রহমান, টাইমস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন ও অন্যরা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৭
সামাজিক সচেতনতামূলক বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করবে সমকাল ও রেডিও একাত্তর ৯৮.৪ এফএম। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দু'টির মধ্যে সোমবার একটি সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিষ্ঠান দুটি পরস্পরের ভিডিও প্রোগ্রাম নিজ নিজ ফেসবুক পেজে ক্রসপোস্ট করবে। একই সঙ্গে সমকালে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করবে রেডিও একাত্তর।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও রেডিও একাত্তর ৯৮.৪ এফএমের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ রহমান।
অনুষ্ঠানে মুস্তাফিজ শফি বলেন, সমকাল সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। রেডিও একাত্তরের সঙ্গে সমঝোতা স্মারক হওয়ায় সেই কার্যক্রম আরও ত্বরাণ্বিত হবে। সামাজিক বিভিন্ন ইস্যুতে আরও অনেক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
রিয়াজ রহমান বলেন, সমকালের সঙ্গে সমঝোতা স্মারকের ফলে রেডিও একাত্তরের সচেতনতা কার্যক্রমগুলো অবশ্যই আরও গতিশীল হবে। রেডিও একাত্তরের কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য সমকালকে ধন্যবাদ জানান তিনি।
অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাইমস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, সমকালের বার্তা সম্পাদক (অনলাইন) গৌতম বি. মণ্ডল, রেডিও একাত্তরের সিটিও আরেফিন খন্দকার নিপুন, উপদেষ্টা সাদেক সামি, হেড অব প্রোগ্রাম জাভি, সিনিয়র প্রডিউসার অর্ক আহমেদ প্রমুখ।
- বিষয় :
- সমকাল
- রেডিও একাত্তর
- সমঝোতা স্মারক
