সকালেই রবির গণসংযোগ শুরু
গণসংযোগের এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রবি -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২০ | ০১:০৬
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম রবি প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই গণসংযোগ শুরু করেছেন।
সোমবার সকালে রাজধানীর আবাহনী মাঠ প্রাঙ্গণে শতায়ু অঙ্গনে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় তাদের সঙ্গে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পযর্ন্ত তিনি ধানমন্ডী লেক, রবিন্দ্র সরোবর, ডিঙ্গি এলকায় গণসংযোগ করেন। এসময় রবি ভোটারদের কেন্দ্রে যাওয়া এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। নিজেদের ভোটাধিকার রক্ষায় সবাইকে কেন্দ্রে আসতে হবে। নিজের ভোট নিজেকে দিতে হবে। তাহলে ভোটচোরেরা সাহস পাবে না চুরি করতে।
এরে আগে রোববার প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ধানমন্ডি ১৫ নম্বর রোড থেকে গণসংযোগ শুরু করে স্টাফ কোয়ার্টার, নতুন রাস্তা, হাজী আবসার রোড, মনেশ্বর রোড, ট্যানারি মোড়, জিগাতলা বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, বাংলাদেশ আই হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন রবি।
এসময় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকতসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ঢাকা-১০ আসন
- উপনির্বাচন
- শেখ রবিউল আলম রবি
