ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পল্লবীতে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

পল্লবীতে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৭:০৮ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৭:১০

রাজধানীর পল্লবীর কালশীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার নাম নাজির হোসেন।

ঘটনার শিকার শিশুটিকে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার এসআই আকলিমা আক্তার সমকালকে জানান, নাজির হোসেন কালশী এলাকার কুর্মিটোলা ক্যাম্প মসজিদের ইমাম। সেখানে মক্তবে ছোটো ছেলেমেয়েদের তিনি আরবি পড়ান। বৃহস্পতিবার সকালে শিশুরা মক্তবে আরবি পড়তে যায়। এর মধ্যে আট বছরের এক শিশুকে কৌশলে মসজিদের পাশে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন নাজির। মেয়েটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় নাজিরকে আসামি করে শিশুটির মা পল্লবী থানায় মামলা করেছেন। মামলায় নাজিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।






আরও পড়ুন

×