জুমার খুতবায় করোনা নিয়ে সতর্ক থাকার আহ্বান
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা -সাজ্জাদ নয়ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৯:১৮
করোনাভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকতে শুক্রবার জুমার খুতবায় মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে জুমার নামাজের খুতবায় করোনা থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় দিকগুলো নিয়ে আলোকপাত করা হয়। এ সময় জাতীয় মসজিদের খতিব মহিবুল্লাহিল বাকী নদভী করোনাভাইরাস বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া-মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
সাম্প্রতিক সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ থেকে মানবজাতিকে রক্ষা করতে দেশবাসীকে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্যও অনুরোধ করেন খতিব নদভী। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার দেশের প্রতিটি মসজিদে করোনা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও দোয়া- মোনাজাত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- খুতবা
- করোনা
- করোনার প্রাদুর্ভাব
