ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

মিরপুরে করোনায় মৃত ব্যক্তির পরিবার কোয়ারেন্টাইনে, নজর রাখছে পুলিশ

মিরপুরে করোনায় মৃত ব্যক্তির পরিবার কোয়ারেন্টাইনে, নজর রাখছে পুলিশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৬:৪০ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০৭:৩১

রাজধানীর মিরপুরে করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে; কোয়ারেন্টাইনে থাকা পরিবারটির ওপর নজর রাখছে পুলিশ।

শনিবার সকাল থেকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে মিরপুরের একটি ভবনে থাকা ওই বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সমকালকে এতথ্য জানান।

তিনি জানান, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওই পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাসাটি থেকে কেউ যেন বের হতে অথবা সেখানে ঢুকতে না পারেন এজন্য নজরদারি চলছে। ভবনটির অন্য বাসিন্দারাও বের হচ্ছেন না।

মারা যাওয়া ওই ব্যক্তি নিজে বা তার পরিবারের কেউ বিদেশ থেকে এসেছেন কি না এমন তথ্য জানা নেই বলেও জানান ডিসি মোস্তাক।

শনিবার ওই ব্যক্তির মৃত্যুর পর তিনি যে হাসপাতালে মারা গেছেন বন্ধ রাখা হয়েছে সেটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। কোয়ারেন্টাইনে আছেন আইসিইউ এর চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা।




আরও পড়ুন

×