ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন
×

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ১০:০২ | আপডেট: ২৩ মার্চ ২০২০ | ১০:০৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্তের পর এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এক শিক্ষকের মায়ের করোনা পজিটিভ পাওয়া গেছে। ওই শিক্ষক তার পরিবারসহ এখানেই ছিলেন। সেজন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ এলাকা লক ডাউনের কথা বলেছি।’

ড. প্রাণ কানাই সাহা আরও বলেন, ‘ওই শিক্ষক, তার বোন ও তার ভাইয়ের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

×