জনশূন্য বিমানবন্দর
×
চিরচেনা দৃশ্য উধাও। প্রায় জনমানবহীন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ। সোমবারের ছবি - প্রতিবেদক
শহিদুল আলম
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ১৩:২৪
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চারটি ছাড়া আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল বন্ধ থাকায় জনশূন্য হয়ে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টার্মিনালের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারও দেখা মিলছে না। কমে গেছে দর্শনার্থীও।
বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের নানা দেশ থেকে আসা বিভিন্ন যাত্রীর মাধ্যমে করোনাভাইরাস দেশে ছড়াচ্ছে। ফলে এরই মধ্যে যুক্তরাজ্য, চীন, হংকং ও থাইল্যান্ড ছাড়া আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে এ চারটি আন্তর্জাতিক রুটও শিগগির বন্ধ করা হতে পারে।
গতকাল সোমবার সরেজমিন বিমানবন্দর ঘুরে দেখা গেছে, পুরো এলাকা এখন মানবশূন্য। বিমানবন্দরের সামনে সুনসান নীরবতা। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দু-একজন সদস্য ও আনসার ছাড়া পুরো এলাকা ফাঁকা হয়ে পড়েছে। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সাংবাদিকদের জানান, বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। এটা ঠেকাতে সরকারের নির্দেশে লন্ডন, হংকং, চীন ও থাইল্যান্ড ছাড়া আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানান, প্রায় সব রুট বন্ধ করার ফলে বিমানবন্দরে বিমানের হ্যান্ডলিংসহ অন্যান্য কার্যক্রম কমে গেছে। এতে প্রায় ৩০ শতাংশ কর্মীকে ছুটি দেওয়া হয়েছে। সামনে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় পুরো অফিসও বন্ধ ঘোষণা হতে পারে।
গতকাল বিমানবন্দর তথ্য কেন্দ্রের এক কর্মচারী সমকালকে জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনো ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেনি। তবে দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ একটি (লন্ডন-ঢাকা) ফ্লাইট অবতরণ করে। এ ছাড়া বিমানের অপর একটি বিজি-২০৮ ফ্লাইট দুপুর ১টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমানবন্দরের তথ্য কেন্দ্রে খবর জানতে আসেননি কোনো যাত্রীর স্বজন।

- বিষয় :
- বিমানবন্দর