ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৮:১৯

রাজধানীর অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার বাংলামোটর এলাকা থেকে শুরু করে মগবাজার মোড় পর্যন্ত রিকশা চালক, বিভিন্ন বাড়ির দারোয়ান ও হতদরিদ্র ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এছাড়া সারাদেশে বিভিন্ন জেলা ও মহানগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গরিব ও ছিন্নমূল মানুষদের মাঝে করোনাভাইরাসের মরণঘাতী ছোবলে দুর্যোগকবলিত হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসান বিন শফিক সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুর রহমান সুজন, আপেল মাহমুদ, ইলিয়াস, শরিফ উল্লাহ জাহিদ, মো মারুফ, পলাশ প্রমুখ।

একইদিন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ শাহআলী থানা এলাকায় তিন শতাধিক অসহায় গরিব পরিবারের মাঝে খাদ্য উপকরণ সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মোহাম্মদ ফরিদ হোসেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ, মোতালেব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।



আরও পড়ুন

×