ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

এক ডজন ডিমে তিনটি ফ্রি

এক ডজন ডিমে তিনটি ফ্রি
×

জয়নাল আবেদীন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ২২:১৪ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ২২:২০

বাজারে ক্রেতা কম। এ জন্য রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বাড়ির দরজায় ফেরি করে বিক্রি করা হচ্ছে মুরগির ডিম। এক ডজন কিনলে তিনটি দেওয়া হচ্ছে ফ্রি। পুরান ঢাকার কয়েকটি বাজার ও এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটি শুরুর আগে খুচরা বাজারে প্রতি ডজন ডিমের মূল্য ছিল ১০০ থেকে ১১০ টাকা। ঢাকার কয়েকটি বাজারে এখনও সে মূল্য বিদ্যমান রয়েছে। তবে ক্রেতাশূন্যতায় কেউ কেউ ৮০ থেকে ৯০ টাকায়ও বিক্রি করছেন।

রোববার দুপুরে ওয়ারীর লারমিনি স্ট্রিটে নাভানা চেলেস্টিয়াল ভবনের সামনে দেখা গেল একটি ডিমের ভ্যান ঘিরে ছয়-সাতজন ক্রেতার ভিড়। দুই ভাই আলম হোসেন ও রুহুল মিয়া ডিম গুনে গুনে পলিথিন ব্যাগে ভরছিলেন।

তাদের সঙ্গে আলাপে জানা যায়, প্রতি ডজন ডিমের মূল্য রাখছেন ৯০ টাকা। তবে এর সঙ্গে ফ্রি দিচ্ছেন তিনটি। বংশালের হাজী আবদুল্লাহ সরকার লেনের মোড়ে ডিম বিক্রি করছিলেন আবদুল হাকিম। তিনি জানান, তিন দিন ধরে এভাবে ডিম বিক্রি করছেন। শ্যামবাজার এলাকায় কথা হয় বিক্রেতা মেহেদি হাসানের সঙ্গে। তিনি প্রতি ডজন ডিম বিক্রি করেন ৮০ টাকায়। তবে কেউ পরিমাণে বেশি কিনলে কিছু ছাড় দিচ্ছেন।

আরও পড়ুন

×