ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাজধানীতে যুবলীগ নেতা নূর আলমের খাবার বিতরণ

রাজধানীতে যুবলীগ নেতা নূর আলমের খাবার বিতরণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীতে ২০০ জন ছিন্নমূল ও পথ শিশুকে রান্না করা খাবার দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. নূর আলম মিয়া।

শুক্রবার দুপুরে গুলশান ২ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে অবস্থান করা এসব অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই খাবার বিতরণ করেন। তিনি এনজেএন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য।

নূর আলম মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। কিন্তু এসব ছিন্নমূল মানুষকে খাদ্যপণ্য দিলেও তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে তাদের জন্য রান্না করা খাবার সরবরাহ করেছি। আশা করি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।

তিনি বলেন, করোনার কারণে চলমান সাধারণ ছুটিতে আয়হীন দুস্থদের পাশে দাড়াতে দলের সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। তাদের আহ্বানে সাড়া দিয়েই মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন

×