`মিশন সেভ বাংলাদেশ’ উদ্যোগ
৬৯ মিউজিশিয়ান পাচ্ছেন ইফতার ও সেহরী সামগ্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৫:৩০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:১৫
দেশের ৬৯ জন মিউজিশয়ানকে আসন্ন রমজান মাসে ইফতার ও সেহরী সামগ্রী দিচ্ছে ‘মিশন সেভ বাংলাদেশ’। দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ'-এর অন্যতম উদ্যোক্তা তাজদিন হাসান রোববার এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আজ কেবল স্টেজগুলোই ফাঁকা পড়ে নেই, ফাঁকা পড়ে রয়েছে শত শত মিউজিশিয়ানের খাবারের প্লেট। অনেকে রোজগার করতে পারছেন না। আমাদের বিনোদনের অন্যতম একটি অংশ তারা, আমরা তাদের ভুলে যেতে পারি না। সেই শ্রদ্ধাবোধ থেকেই মিশন সেভ বাংলাদেশ পাশে দাঁড়াচ্ছে তাদের। ৬৯ জন মিউজিশিয়ানের কাছে পৌঁছে দেওয়া হবে এক মাসের ইফতার ও সেহরী সামগ্রী।
মিশনের পক্ষ থেকে প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনার কারণে সংকটে পড়া নিম্ন আয়ের পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। অব্যাহত রয়েছে করোনা রোধে নানা সচেতনতামূলক নানা কার্যক্রম। এই উদ্যোগে যুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানও।
