ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মিটফোর্ড হাসপাতালের ষষ্ঠ তলা লকডাউন ঘোষণা

মিটফোর্ড হাসপাতালের ষষ্ঠ তলা লকডাউন ঘোষণা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ১০:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ষষ্ঠ তলার সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে ষষ্ঠ তলা লকডাউনের ঘোষণা দেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রাশেদুন্নবী। গত এক সপ্তাহ ধরে মিটফোর্ড হাসপাতালে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ষষ্ঠ তলায় লেবার ওয়ার্ড, সিজার ওটি, নরমাল ওটি, পোষ্ট ওপারেটিভ, গাইনি পেয়িংওয়ার্ড, এন্টিনেন্টাল ওয়ার্ড, পোষ্টনেটাল ওয়ার্ড, মিলিয়ে সর্বমোট সাতটি বিভাগ বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে আগে হাসপাতালের চতুর্থ তলার সার্জারী ইউনিট-১, জরুরি ওটি, অবজারভেশন ওয়ার্ড, একলামশিয়া ওয়ার্ড, লকডাউন ঘোষণা করা হয়।

এদিকে ছয় তলার নার্স-স্টাফদের মঙ্গলবার বিকেলে ছুটি দেওয়া হয়েছে বলে জানায় হাসপাতালের একটি সূত্র। সূত্র আরও জানায়, আস্তে আস্তে মিটফোর্ড হাসপাতাল লকডাউনের দিকে এগিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রাশেদুন্নবী সমকালকে জানান, শুধু ষষ্ঠ তলায় ১২ জন গাইনি চিকিৎসক আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সব মিলিয়ে হাসপাতালের ৩৮ জন চিকিৎসক করোনাআক্রান্ত। ষষ্ঠ তলায় যেসব রোগী ভর্তি ছিলেন তাদেরকে আজিমপুর মেটারনিটি হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন

×