ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

৩ জনকে জেল-জরিমানা

রাজধানীতে খোলাবাজারে বিক্রি হচ্ছে করোনা পরীক্ষার কিট

রাজধানীতে খোলাবাজারে বিক্রি হচ্ছে করোনা পরীক্ষার কিট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ১১:৪০ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ১১:৫৩

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষার কিট ক্রয়-বিক্রয় চলছে। এ অভিযোগে রাজধানীর রাজারবাগের শহীদবাগে তিনজনকে জেল-জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এক অভিযানে অভিযুক্তদের এক বছর নয় মাস করে কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। তিনি জানান, রাজারবাগের শহীদবাগে একটি দোকানে তল্লাশি চালিয়ে ৩০০ কিট জব্দ করেন র‌্যাব-৩-এর সদস্যরা। অভিযুক্তদের দাবি, তারা কিটগুলো আমদানি করেছে। কিন্তু এর পক্ষে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি। তা ছাড়া কিটগুলো খোলাবাজারে বিক্রির জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতিপত্রও নেই তাদের।

আরও পড়ুন

×