ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

দরিদ্রদের পাশে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ

দরিদ্রদের পাশে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ
×

আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে রাজধানীতে খাদ্যসামগ্রী বিতরণ- সমকাল

সমকল প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০ | ১০:৪৯ | আপডেট: ০২ মে ২০২০ | ১০:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের কারণে অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।

এই উদ্যোগে দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। রমজান উপলক্ষে গত তিন দিনে রাজধানীতে পাঁচ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতি ও শুক্রবার কুড়িল বিশ্বরোডে বায়োলাইফ হাসপাতালের সামনে এবং বসুন্ধরা গেইট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আর শনিবার রাজধানীর পল্টন এলাকায় দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। পল্টনে খাদ্যসামগ্রী বিতরণ করেন মৎস্যজীবী লীগ সভাপতি সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পদক শেখ আজগর নস্কর।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ তালুকদার, শফিউল আলম শফিক, এনামুল হক রাজু প্রমুখ।

আওয়ামী মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্যজীবী লীগ জাতির পাশে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পযন্ত পাঁচ হাজার পরিবারের মধ্যে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×