বাড়ি-বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন মন্নাফী
বাড়ি-বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন মন্নাফী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২০ | ১০:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
মঙ্গলবার রাজধানীর ওয়ারীর নিজ বাসভবন থেকে কর্মীদের মাধ্যমে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন মন্নাফী। এ সময় মেসে বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকার সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও সাংবাদিকদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এছাড়া লোকলজ্জার কারণে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে পারছেন না- এমন মধ্যবিত্তদের বাড়িতে বাড়িতেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, করোনারভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রথম থেকে সরকারি অনুদান ও নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এখনও কেউ খাদ্যসামগ্রী না পেয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করলে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলাম, ওয়ারী থানা আওয়ামী লীগের ও ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ কে এম আবদুল্লাহ মন্নাফী মার্সাল প্রমুখ।