ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাসা থেকে জাহাজের সাবেক ক্যাপ্টেনের গলিত মরদেহ উদ্ধার

বাসা থেকে জাহাজের সাবেক ক্যাপ্টেনের গলিত মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৪:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসা থেকে আসাদ চৌধুরী লিটন (৪৬) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তিনি আগে চট্টগ্রামের একটি বেসরকারি জাহাজ কোম্পানির ক্যাপ্টেন ছিলেন। 

মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নিউ ইস্কাটনের ১২২/২৩ নম্বর ভবনের ষষ্ঠ তলায় থাকতেন লিটন। এই ফ্ল্যাটের মালিক তার ভগ্নিপতি। তিনি পরিবারের সঙ্গে নোয়াখালীতে থাকেন। ১৩ বছর আগে স্ত্রীর সঙ্গে লিটনের ছাড়াছাড়ি হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। জাহাজের চাকরি থেকেও দুই বছর আগে অবসর নেন। তখন থেকে তিনি এরকরকম নিঃসঙ্গ জীবনযাপন করতেন। তিনি বিষন্নতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তার ফ্ল্যাট থেকে মারাত্মক দুর্গন্ধ বের হয়। এতে সন্দেহ হলে লোকজন গিয়ে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে বাড়ির নিরাপত্তাকর্মী লিটনের স্বজনদের ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে তার ভগ্নিপতির ছোট ভাই গিয়ে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন। এ সময় খাটের ওপর লিটনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে বলেন, ওই বাসায় তিনি একাই থাকতেন। তার হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানারকম অসুখ ছিল বলে জানা গেছে। দুই সপ্তাহ আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। 

রমনা থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্তে হত্যা বা অন্য কোনো বিষয় উঠে এলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×